শ্রদ্ধা ও ভালোবাসায় অমল বোসের বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলচ্চিত্র নির্মাতা, সহ-অভিনেতা, সংস্কৃতিসেবী ও শুভানুধ্যায়ীদের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হয়ে চিরবিদায় নিলেন অভিনেতা অমল বোস।চলচ্চিত্র ও টেলিভিশনের অতি পরিচিত অভিনেতা অমল বোস ২৩ জানুয়ারি হূদেরাগে আক্রান্ত হয়ে মৃত্যুরবণ করেন। পরিবারের কয়েকজন সদস্য কলকাতায় থাকায় মৃত্যুর পর তাঁর লাশ রাখা হয়েছিল ঢাকার অ্যাপোলো হাসপাতালের হিমাগারে। গতকাল বুধবার সকাল ছয়টায় তাঁর মরদেহ ঢাকার রামকৃষ্ণ মিশন, বাংলাদেশ টেলিভিশন এরপর তাঁর র্দীর্ঘদিনের কর্মস্থল বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থায় (এফডিসি) আনা হয়।বেলা সাড়ে ১২টায় এফডিসিতে অমল বোসের মরদেহ পৌঁছালে সেখানে এক আবেগময় পরিবেশের সৃষ্টি হয়। তাঁকে শেষ বিদায় জানাতে ছুটে আসেন সংস্কতি অঙ্গনের বিভিন্ন ব্যক্তিরা। এ সময় তাঁর স্ত্রী স্বাতী বোস ও কন্যা মন্দিরা বোসও ছিলেন।এফডিসি থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় আগারগাঁওয়ে বাংলাদেশ বেতার প্রাঙ্গণে। সেখান থেকে বিকেলে নেওয়া হয় তাঁর জন্মস্থান ফরিদপুরের বোয়ালমারীতে। সেখানেই শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়।ফরিদপুর অফিস জানায়: সন্ধ্যায় অমল বোসের মরদেহবাহী গাড়িটি ফরিদপুরে এলে মরদেহ প্রথমে শ্রীঅঙ্গনে নেওয়া হয়। পরে সরাসরি বোয়ালমারী পৌরসভার চতুলে জন্মভিটায় নেওয়া হয়। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গাড়িটি চতুল এলাকার বোসবাড়িতে পৌঁছায়। সেখানে শ্রদ্ধা জানান সর্বস্তরের সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিরা।সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা নিবেদনের পর রাতেই জন্মভিটায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।