প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজার বণিক সমবায় সমিতির সদস্য সিরাজুল হক সরকারের মৃত্যুতে শোক ও তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে গতকাল শনিবার আধা বেলা ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখেন ব্যবসায়ীরা। এ সময় ধানগড়া বাজারের দুই শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকে ও ব্যবসায়ীরা কালো ব্যাজ ধারণ করেন। সমিতির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম সরকার বলেন, সদস্যদের সম্মতিতে এ কর্মসূচি পালন করা হয়েছে। রায়গঞ্জ পৌরসভার প্যানেল মেয়র (৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর) সিরাজুল হক সরকার ২৬ জানুয়ারি মারা যান।