শ্রদ্ধা জানাতে...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভার ধানগড়া বাজার বণিক সমিতির সদস্য ও ধানগড়া ইউপির সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন সরকারের মৃত্যুতে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে শ্রদ্ধা জানিয়েছেন বাজারের ব্যবসায়ীরা। গতকাল শনিবার ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত বাজারের সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। বাজারের ব্যবসায়ী শাকিল সরকার বলেন, সমিতির একজন সদস্য ও এলাকার একজন সম্মানিত ব্যক্তির জন্য শ্রদ্ধা জানাতে সবাই এ সিদ্ধান্ত মেনে নিয়েছেন। সমিতির সভাপতি নূর সাইদ সরকার বলেন, সব সদস্যের মতামতের ভিত্তিতে এ কর্মসূচি পালন করা হয়।