প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের পরিবেশ-বিষয়ক পুরস্কার চ্যাম্পিয়নস অব দ্য আর্থ ও আইসিটি অ্যাওয়ার্ড অর্জন করায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন মাধ্যমিক মডেল স্কুলের দেড় সহস্রাধিক শিক্ষক। গতকাল শুক্রবার দুপুরে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন মাধ্যমিক মডেল স্কুলের শিক্ষকেরা। সেখানে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তাঁরা। এতে সারা দেশের ৩১৫টি মাধ্যমিক মডেল স্কুলের দেড় সহস্রাধিক শিক্ষক অংশ নেন। পরে সমাধিসৌধ কমপ্লেক্সের পাশের মাঠে উদ্যাপন কমিটির আহ্বায়ক ফরিদপুরের নগরকান্দা এমএন একাডেমির প্রধান শিক্ষক মো. বেলায়েত হোসেন মিয়ার সভাপতিত্বে সভা হয়।