প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের (আইডিইবি) নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে। গতকাল শনিবার দুপুরে শ্রদ্ধা নিবেদন করেন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. শফিউল্লা ও সাধারণ সম্পাদক আবদুর রব ভূঁইয়া। পরে ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তাঁরা।