শ্রদ্ধা নিবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বরিশাল বিভাগের তিন সাংসদ, তিন উপজেলা চেয়ারম্যান ও নবনির্বাচিত ১১ পৌর মেয়র। গতকাল রোববার সাবেক চিফ হুইপ ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ আবুল হাসানাত আবদুল্লাহর নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করেন তাঁরা। তাঁরা ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় সাংসদ তালুকদার মো. ইউনুস, সাংসদ শওকত হাসিনুর রহমান, আগৈলঝাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মুরতাজা খান, বানারীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক ও উজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান এবং বরিশাল বিভাগের নবনির্বাচিত ১১ জন পৌর মেয়রসহ আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।