শ্রদ্ধা নিবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাটের দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘদিন পর শহীদ মিনার নির্মাণ করে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হলো। ওই দুটি শিক্ষাপ্রতিষ্ঠান হলো জেলা পৌর সদরের খঞ্জনপুর উচ্চবিদ্যালয় ও শহীদ জিয়া কলেজ। ভাষা আন্দোলনের ৬৩ বছর পর জয়পুরহাট পৌর এলাকার খঞ্জনপুর উচ্চবিদ্যালয় এবং শহীদ জিয়া কলেজে ৩০ বছর পর শহীদ মিনার নির্মাণ করা হলো। জয়পুরহাট-১ আসনের সাংসদ ও শহীদ জিয়া কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতি সামছুল আলম শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান। জয়পুরহাট প্রতিনিধি|