শ্রদ্ধা-ভালোবাসায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের আজ রোববার স্মরণ করছে জাতি। রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ফুলে ফুলে ভরে উঠেছে।
সকালে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দলীয় নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সভানেত্রী।
পরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শহীদ পরিবারের সদস্যসহ নানা শ্রেণি-পেশা-বয়সের মানুষ শ্রদ্ধা জানান। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের লাল ইটের সৌধ ছেয়ে যায় ফুলে।
পাল্টে গেল স্মৃতিসৌধের দৃশ্যপটমুক্তিযুদ্ধের নৃশংসতম হত্যাকাণ্ডের স্মারক এই স্মৃতিসৌধ। ১৯৭১ সালে বাঙালি যখন মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয়ের প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই পাকিস্তানি দখলদার বাহিনী এবং তাদের এ দেশীয় সহযোগীরা হত্যা করে জাতির শ্রেষ্ঠ সন্তান-সাহিত্যিক, সাংবাদিক, চিকিৎসক, শিক্ষকসহ অসংখ্য বুদ্ধিজীবীকে। অনেকের লাশ ফেলে রাখা হয় রায়েরবাজারে। ১৬ ডিসেম্বর বিজয় দিবসের আনন্দের ঠিক আগে ১৪ ডিসেম্বর ছিল জাতির বিষণ্নতম দিন।
স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো ছাড়াও নানা আয়োজনের মধ্য দিয়ে জাতি এ দিনটিকে স্মরণ করছে।