শ্রদ্ধা-ভালোবাসায় পিরেন স্নালকে স্মরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদিবাসী নেতা পিরেন স্নালের সপ্তম মৃত্যুবার্ষিকীতে গতকাল সোমবার টাঙ্গাইলের মধুপুরের আদিবাসীরা তাঁকে শ্রদ্ধা আর ভালোবাসার সঙ্গে স্মরণ করেছেন। ২০০৪ সালের এই দিনে ইকোপার্কবিরোধী মিছিল করতে গিয়ে পুলিশ ও বনরক্ষীদের গুলিতে পিরেন নিহত হন।দিনটি উপলক্ষে গতকাল সকালে মধুপুর গড়ের জলাবাধা এলাকায় পিরেন স্নালের স্মৃতিস্তম্ভে বিভিন্ন আদিবাসী সংগঠনের পক্ষ থেকে পুষ্প অর্পণ ও মোমবাতি জ্বালানো হয়। পরে আদিবাসীরা মিছিল নিয়ে জয়নাগাছায় পিরেন স্নালের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। জয়নাগাছা প্রাথমিক বিদ্যালয় মাঠে অজয় এ মৃর সভাপতিত্বে স্মরণ সভা হয়। বক্তারা অবিলম্বে পীরেন হত্যার বিচার দাবি করেন।একনজরে