শ্রদ্ধা-ভালোবাসায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যথাযোগ্য মর্যাদা, বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় গতকাল শনিবার বরিশাল, ফরিদপুর ও কুষ্টিয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়েছে। প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধির পাঠানো খবর:
বরিশাল: সকালে বরিশাল সিটি করপোরেশনের মেয়র আহসান হাবিব, সাবেক মেয়র শওকত হোসেন, জেলা আওয়ামী লীগের পক্ষে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ তালুকদার মো. ইউনুস, মহানগর আওয়ামী লীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, ওয়ার্কার্স পার্টি, জাসদ, গণফোরাম, শিক্ষক সমিতিসহ বিভিন্ন সংগঠন পৃথক পদযাত্রা করে শহীদ সঞ্চৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে। বরিশাল মহানগর বিএনপির উদ্যোগে বিকেলে দলীয় কার্যালয়ে আলোচনা সভা হয়। সকাল নয়টায় বরিশালের ত্রিশগোডাউন এলাকায় বধ্যভূমিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা। এরপর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আলোচনা সভা হয়। সন্ধ্যায় বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে তিন দিনের অনুষ্ঠানমালা শুরু হয়। বরিশালের ২৭টি সংগঠনের জোট বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের
উদ্যোগে ওই অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। সন্ধ্যায় আলোচনা সভা শেষে আবৃত্তি, নাটক ও সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ফরিদপুর: বেলা ১১টায় জেলা প্রশাসকের সমেঞ্চলনকক্ষে আলোচনা সভায় পুলিশ সুপার জামিল হাসান সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান। সকাল সাতটায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী জায়নুল আবেদীনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এস এম নুরুন্নবী। সন্ধ্যায় সন্ধানী ফরিদপুর মেডিকেল কলেজের উদ্যোগে আলোর মিছিল বের হয়। ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থা রাতে নিজ কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে।
ইসলামী বিশ্ববিদ্যালয়: সকাল নয়টায় কালো পতাকা উত্তোলন এবং জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শাহিনুর রহমানের নেতৃত্বে শোকর‌্যালি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে সঞ্চৃতিসৌধের পাদদেশে গিয়ে শেষ হয়। পরে বিশ্ববিদ্যালয়, প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরাম, বিশ্ববিদ্যালয় শাখা বঙ্গবন্ধু পরিষদ, শিক্ষক সমিতি, জিয়া পরিষদ, ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, ছাত্রদল, প্রেসক্লাব, সাংবাদিক সমিতিসহ বিভিন্ন আবাসিক হলের পক্ষ থেকে সঞ্চৃতিসৌধের পাদদেশে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।