শ্রদ্ধায় সৈয়দ শামসুল হককে স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রদ্ধার সঙ্গে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হককে স্মরণ করেছে কুড়িগ্রামবাসী। তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বুধবার সকালে সমাধিতে মানুষে ঢল নামে। কুড়িগ্রাম সরকারি কলেজ চত্বরে কবির সমাধিস্থলে সর্বস্তরের মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

প্রথমে শ্রদ্ধা জানান কুড়িগ্রাম জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান। এরপর পুলিশ সুপার মেহেদুল করিম, সরকারি কলেজের জেলা শিল্পকলা একাডেমি, প্রেসক্লাব, আইনজীবী সমিতি, সরকারি কলেজ, প্রথম আলো বন্ধুসভা, সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ ছাত্রলীগসহ বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। পরে একটি শোক র‍্যালি শহর ঘুরে কলেজে এসে শেষ হয়। কলেজ অডিটোরিয়ামে জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উল্লেখ্য, সব্যসাচী লেখক সৈয়দ শামসুল ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর মারা যান। তাঁর জন্ম কুড়িগ্রাম পৌর শহরের থানা পাড়ায়।