প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বকেয়া বেতন পরিশোধ ও কারখানা খুলে দেওয়ার দাবিতে গতকাল রোববার দুপুরে নারায়ণগঞ্জ শহরে শ্রম অধিদপ্তরের কার্যালয় ঘেরাও করেন টেক্স টেক উন্ড মেয়ার প্রাইভেট লিমিটেডের শ্রমিকেরা। এ সময় বক্তব্য দেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের জেলা সংগঠক সেলিম মাহমুদ, সাইফুল ইসলাম ও জাহাঙ্গীর আলম, জেলা গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি এম এ শাহীন প্রমুখ। নেতারা অবিলম্বে কারখানা খুলে দিয়ে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের ব্যবস্থা নিতে শ্রম পরিদর্শকের কাছে স্মারকলিপি দেন। নারায়ণগঞ্জ প্রতিনিধি