শ্রম আইনকে গণতান্ত্রিক করা হবে: শ্রমমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্তমান সরকার শ্রম আইন ২০০৬-কে আধুনিক, গণতান্ত্রিক ও শ্রমবান্ধব করার উদ্যোগ নিয়েছে। শিগগিরই মজুরি কমিশনের রোয়েদাদ এবং জাতীয় নিম্নতম মজুরিও ঘোষণা করা হবে।সরকারের এক বছর পূর্তি উপলক্ষে গতকাল বুধবার মতিঝিলের শাপলা চত্বরে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত সমাবেশে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এ কথা বলেন। সমাবেশে বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, শ্রম ও কর্মসংস্থানবিষয়ক প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, জাতীয় শ্রমিক লীগের সভাপতি আবদুল মতিন ও সাধারণ সম্পাদক রায় রমেশ চন্দ্র। বিজ্ঞপ্তি।