শ্রম আদালত আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রম আদালত আইনজীবী সমিতির নির্বাহী পরিষদের নির্বাচনে এ কে এম বদরুদ্দোজা সভাপতি এবং আবদুল কুদ্দুস সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল বুধবার ১৫ সদস্যবিশিষ্ট নির্বাহী পরিষদের এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিত কমিটির অন্যরা হলেন—সহসভাপতি এ কে এম নাসিম, বেলায়েত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক লিয়াকত আলী, গ্রন্থাগার ও দপ্তর সম্পাদক মাহবুবুল আলম সিদ্দিকী, কোষাধ্যক্ষ নজরুল ইসলাম। বিজ্ঞপ্তি।