শ্রমজীবীদের নির্যাতন করা এ সরকারের অভ্যাসে পরিণত হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রমজীবী মানুষের ওপর অত্যাচার-নির্যাতন করা এ সরকারের অভ্যাসে পরিণত হয়েছে। অথচ অনেক ভূমিদস্যু প্রকাশ্যে মন্ত্রীদের হুমকি দিলেও কিংবা দ্রব্যমূল্যের সিন্ডিকেটগুলো পণ্যের দাম বাড়িয়ে দিলেও সরকার তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না। গতকাল শুক্রবার গার্মেন্টস শ্রমিকদের বেঁচে থাকার মতো ন্যূনতম মজুরি প্রদান, শ্রমিক নেতাদের গ্রেপ্তার-নির্যাতন বন্ধের দাবিতে আয়োজিত মানববন্ধনে বক্তারা এ কথা বলেন। রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে তরুণ শিক্ষক কবি লেখক সাংবাদিক সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মীরা এই মানববন্ধনের আয়োজন করেন।