শ্রমিক অধিকার নিয়ে মতবিনিময়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীতে নারী শ্রমিকদের অধিকার নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বেসরকারি উন্নয়ন-সহযোগী দল ইউএসটি। মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় গতকাল সোমবার দুপুরে জলঢাকা উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে এ সভা হয়। এতে খুটামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল ইসলাম সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান হাবীব। এতে বক্তব্য দেন ইউএসটির প্রকল্প সমন্বয়কারী সামছুন্নাহার, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান রিভা আমজাদ, উপজেলা কৃষি কর্মকর্তা মাহফুজুল হক প্রমুখ।