শ্রমিক অনশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রমিক ইউনিয়ন গঠন করতে দেওয়ার দাবিতে গতকাল বুধবার মুন্সিগঞ্জ সদর উপজেলার চরমুক্তারপুরে এমিরেটস সিমেন্ট কারখানার শ্রমিকেরা আমরণ অনশন শুরু করেছেন। সকাল নয়টা থেকে তাঁরা কারখানার ভেতরে অনশন শুরু করেন। সন্ধ্যা সাড়ে সাতটায় প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁরা অনশন চালিয়ে যাচ্ছিলেন। শ্রমিক প্রতিনিধি শরীফ আহমেদ জানান, দাবি না মানা পর্যন্ত অনশন চলবে। তিনি জানান, শ্রম মন্ত্রণালয় থেকে বিষয়টি তদন্তে একজন কর্মকর্তা এসেছিলেন।