শ্রমিক অসন্তোষের জন্য মালিকেরাই অনেকাংশে দায়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, সরকারঘোষিত নতুন বেতনকাঠামো বাস্তবায়ন করা কারখানার মালিকদের স্বার্থেই জরুরি হয়ে পড়েছে। কিন্তু এখনো অনেক কারখানার মালিক তা বাস্তবায়ন করছেন না। শ্রমিক অসন্তোষের জন্য সেসব কারখানার মালিকেরাই অনেকাংশে দায়ী।
ঢাকার সাভারের পৌর কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে গতকাল শুক্রবার বিকেলে পোশাকশ্রমিকদের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সিপিবির সভাপতি এসব কথা বলেন। গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র ও রানা প্লাজা গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ওই সমাবেশের আয়োজন করে।