শ্রমিক আটকের প্রতিবাদে সড়ক অবরোধ
ঠাকুরগাঁও মোটরশ্রমিকেরা মিনিবাস ও ট্রাক দিয়ে জেলা শহরের মূল সড়ক অবরোধ করে রেখেছেন। সদর থানা পুলিশ আট মোটর পরিবহন শ্রমিককে আটক করার প্রতিবাদে তাঁরা অবরোধ করছেন বলে জানা গেছে৷ এ কারণে জেলার সব সড়কে মিনিবাস ও ট্রাক চলাচল বন্ধ রয়েছে৷
প্রত্যক্ষদর্শীরা জানান, মিনিবাস ও ট্রাক শ্রমিকেরা গতকাল সকাল থেকেই বাস ও ট্রাক দিয়ে বালিয়াডাঙ্গী, পীরগঞ্জ, রানীশংকৈল ও হরিপুর সড়ক দিয়ে ঠাকুরগাঁও জেলা শহরের প্রবেশমুখ, পলিটেকনিক মোড়, আর্ট গ্যালাির বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও পুরাতন বাসস্ট্যান্ডসহ বিভিন্ন মোড়ে আড়াআড়িভাবে বাস-ট্রাক রেখে সড়ক বন্ধ করে দেন৷ এ ঘটনায় ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়৷
ঠাকুরগাঁও সদর থানার ওসি এ কে এম মেহেদী হাসান বলেন, বুধবার রাতে ঠাকুরগাঁও পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে চাঁদাবািজর সময় তিনজন এবং জুয়া খেলার অপরাধে পাঁচ ব্যক্তিকে আটক করা হয়েছে৷