বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, শফিকুর রহমান মজুমদার শ্রমিক আন্দোলনের মূল্যবোধের প্রতীক৷ কিন্তু সে মূল্যবোধ ক্রমেই হারিয়ে যাচ্ছে৷ এটা ফেরাতে হবে৷
গতকাল সোমবার বিকেলে তোপখানা রোডের শহীদ আসাদ মিলনায়তনে প্রয়াত শ্রমিকনেতা শফিকুর রহমান মজুমদার স্মরণে আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন৷
সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, এ দেশে মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনায় শ্রমিকদের ভূমিকা আলোচনায় আসে না৷ অথচ মহান মুক্তিযুদ্ধে শ্রমিকদের অংশগ্রহণ অহংকারের বিষয়৷ আর তাঁদের সংগঠিত করতে শফিকুর রহমান মজুমদার অগ্রণী ভূিমকা রেখেছেন৷
ওয়ার্কার্স পার্টি আয়োজিত এ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আনিসুর রহমান মল্লিক, নুরুল হাসান, মাহমুদুল হাসান প্রমুখ৷ উপস্থিত ছিলেন শফিকুর রহমান মজুমদারের স্ত্রী সুমাইয়া বেগমসহ তাঁর পরিবারের সদস্যরা৷ বিজ্ঞপ্তি৷