শ্রমিক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে গত বুধবার রাতে লোহার প্লেটের ধাক্কায় আনোয়ারুল ইসলাম নামের একজন জাহাজভাঙা শ্রমিক আহত হয়েছেন। তাঁকে চট্টগ্রাম নগরের এ কে খান গেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বুধবার রাত পৌনে ১০টার দিকে ফেরদৌস স্টিল নামের একটি জাহাজ-ভাঙা কারখানায় এ ঘটনা ঘটে। আহত আনোয়ারুলের বাড়ি বগুড়ায়। সীতাকুণ্ড থানার এসআই মো. সাইফুল্লাহ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। চট্টগ্রাম জাহাজভাঙা শ্রমিক কর্মচারী ফেডারেশনের কার্যকরী সম্পাদক মো. রাজিবুল ইসলাম প্রথম আলোকে বলেন, আনোয়ারুলের প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাঁকে তিন ব্যাগ রক্ত দেওয়া হয়েছে।