শ্রমিক ইউনিয়নের নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুর বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন গত সোমবার অনুষ্ঠিত হয়েছে। এতে রবিউল ইসলাম সভাপতি ও আবু সুফিয়ান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। প্রধান নির্বাচন কমিশনার দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সহসভাপতি সাইফুর রাজ চৌধুরী জানান, গত সোমবার দিবাগত রাত নয়টায় ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে। ফলাফলে নির্বাহী কমিটির ১৮টি পদের সব কটিতে রবিউল-সুফিয়ান প্যানেলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। নির্বাচনে চারটি প্যানেল থেকে ১৮টি পদের বিপরীতে ৭২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।