শ্রমিক ইউনিয়নের দুই পক্ষের উত্তেজনা পুলিশ মোতায়েন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সার কারখানার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদককে বিএনপি-সমর্থিত শ্রমিক ইউনিয়নের এক নেতা হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেওয়ায় গত বৃহস্পতিবার রাত থেকে কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ দুই শ্রমিক নেতাকে দায়ী করে একটি সাধারণ ডায়েরি করেছে।যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেড (জেএফসিএল) সূত্র জানায়, বিএনপি-সমর্থিত শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহ আবদুস সোবাহান ও আওয়ামী লীগ-সমর্থিত শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ৬ আগস্ট এক ঘটনায় সোবাহান ও তাঁর দলবল মতিয়ারকে লাঞ্ছিত করে। ওই বিরোধের জের ধরেই শ্রমিক নেতা মতিয়ারকে বিএনপি-সমর্থিত অংশের নেতা মো. শাহজাহান হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ ওঠে।শ্রমিক নেতা মতিয়ার অভিযোগ করেন, ‘শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে বৃহস্পতিবার রাতে আমার কক্ষে ইউনিয়নের সহ-সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান তাঁর দলবল নিয়ে ঢুকে পড়ে। তাঁরা আমাকে গুলি করে হত্যা করবে বলে শাসায়।’ তবে শ্রমিক নেতা শাহজাহান এ অভিযোগ অস্বীকার করেন।