শ্রমিক ইউনিয়নের সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মাদককে ঘৃণা করি, সুখী পরিবার গড়ে তুলি’ স্লোগান সামনে রেখে গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের দ্বিতীয় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল কালিয়াকৈর টার্মিনাল চত্বরে শ্রমিক কল্যাণ তহবিলের সদস্যদের নিয়ে এ সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন সিকদার। তিনি সড়ক দুর্ঘটনায় নিহত পরিবহনশ্রমিক বাবুল ও কাশেমের পরিবারকে ৭০ হাজার টাকার চেক বিতরণ করেন। সভায় জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আমিনুল ইসলাম সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন কামাল উদ্দিন সিকদার, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান প্রমুখ।