শ্রমিক ও কৃষক পরিবারে ঈদের আনন্দ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীর এআরএ পাটকল লিমিটেডের পাঁচ শতাধিক শ্রমিকের ঈদের আগে বেতন-বোনাস পাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। কর্তৃপক্ষ এক সপ্তাহ আগে বেতন-বোনাস দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা পূরণ করেনি। এতে শ্রমিকদের ঈদের আনন্দ মাটি হয়ে গেছে।
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ইউনিয়নের চারটি গ্রামের দেড় শতাধিক পরিবারেও ঈদের আনন্দ নেই। কারণ এক মাস আগে পাহাড়ি ঢলে তাদের বসতঘর ও খেতের ফসল ক্ষতিগ্রস্ত হওয়ায় পশু কোরবানি এবং নতুন কাপড় কেনার মতো সামর্থ্য নেই তাঁদের।
সরিষাবাড়ী পৌরসভার শিমলা বাজারের প্রধান সড়কের পাশে অবস্থিত এআরএ পাটকল লিমিটেড সূত্রে জানা গেছে, পাটের মন্দা বাজার, কাঁচামালের অভাব ও প্রায় ১১ লাখ টাকা বকেয়া বিদ্যুৎ বিল এবং গত এক বছরে পাটকলে প্রায় কোটি টাকা লোকসান হওয়ায় পাটকল চালু রাখা সম্ভব হয়নি। গত ৬ সেপ্টেম্বর পাটকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আনোয়ারুল বছির খান স্বাক্ষরিত লে-অফের নোটিশ প্রধান ফটকের সামনে টাঙিয়ে দেওয়া হয়।
নালিতাবাড়ীর মরিচপুরান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী বলেন, পাহাড়ি ঢলে ইউনিয়নের দেড় শতাধিক পরিবার ফসল ও ঘর হারিয়ে অসহায় জীবন যাপন করছে। তাদের মধ্যে ঈদের কোনো আমেজ নেই।