শ্রমিক ও সম্পদের নিরাপত্তার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোশাকশিল্পের শ্রমিক ও সম্পদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে তারা এ দাবি জানায়।
সমাবেশে স্ট্যান্ডার্ড গার্মেন্টসে অগ্নিকাণ্ডের ঘটনায় দোষী ব্যক্তিদের বিচার এবং ক্ষতিগ্রস্ত শ্রমিক ও মালিককে ক্ষতিপূরণ দেওয়া, অবিলম্বে শ্রমিক নেতা জিয়াউল কবির, সানাউল্লাহ ও গিয়াস উদ্দিনের মুক্তি এবং প্রকাশিত মজুরি গেজেটের সব ধরনের অসংগতি দূর করার দাবি জানানো হয়।
সমাবেশে নেতারা বলেন, অতীতে বিভিন্ন দুর্ঘটনার তদন্ত হয়েছে। কিন্তু কোনো তদন্ত প্রতিবেদনই যথাযথভাবে প্রকাশ হয়নি। তাজরীন ফ্যাশনস মালিকের বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টো সরকার ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে এসেছে। বক্তারা প্রতিটি কারখানায় নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলে শিল্প ও শ্রমিকদের নিরাপত্তা জোরদার করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।