শ্রমিক-কর্মচারীদের প্রধান ফটকে তিন ঘণ্টা অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তাবিত মজুরি কমিশনের মজুরি স্কেল বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে গতকাল বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার শ্রমিক-কর্মচারীরা বিক্ষোভ ও সমাবেশ করেছেন।এ সময় তাঁরা সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত তিন ঘণ্টা কারখানার প্রধান ফটক অবরোধ করে রাখেন। এ কারণে কারখানা থেকে কমান্ড এরিয়াভুক্ত সব জেলায় সারের সরবরাহ বন্ধ ছিল।সিবিএ সভাপতি মো. সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আলোচনায় অংশ নেন আবদুল মালেক, মো. ইকবাল হোসেন, মোজাম্মেল হক খন্দকার, ফরিদ উদ্দিন আহাম্মেদ, আমিনুল ইসলাম মজুমদার, সাইফুদ্দীন ফারুকী, আছফার উদ্দিন, মো. জাহিদ হোসেন সিকদার প্রমুখ।