প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সর্বনিম্ন বেতন ৮ হাজার ৭৫০ এবং সর্বোচ্চ ১৩ হাজার ৫০০ টাকা বাস্তবায়নসহ ছয় দফা দাবি আদায়ে নাটোর সুগার মিল গেটে বিক্ষোভ সমাবেশ করেছেন শ্রমিক-কর্মচারীরা। গতকাল বুধবার সকাল আটটার দিকে নাটোর সুগার মিল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের আয়োজনে মিল গেটে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন নাটোর সুগার মিলস শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মোহাম্মদ হাবিবুল্লাহ, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন সরকার, সাংগঠনিক সম্পাদক ইউনুস আলীসহ অন্যরা। এ সময় বক্তারা বলেন, ছয় দফা দাবি বাস্তবায়ন না হলে প্রত্যেক রাষ্ট্রায়ত্ত কারখানা গেটে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হবে।