শ্রমিক কল্যাণ তহবিলে ৫ কোটি টাকা দিল কর্ণফুলী ফার্টিলাইজার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ সচিবালয়ে গতকাল মঙ্গলবার শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হকের হাতে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানির পক্ষে লভ্যাংশের নির্দিষ্ট অংশের ৫ কোটি ৮ লাখ ১৮ হাজার ২০০ টাকার চেক হস্তান্তর করেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া। চেক প্রদান অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা তৌফিক আলী, প্রধান অর্থ কর্মকর্তা হাবিবুল্লাহ মঞ্জু, মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ম আ কাশেম মাসুদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, এ পর্যন্ত দেশি-বহুজাতিক মিলে ৭৮টি কোম্পানি তাদের লভ্যাংশের ৫ শতাংশের এক-দশমাংশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে প্রদান করেছে বিজ্ঞপ্তি