শ্রমিক কল্যাণ তহবিলে ৬ কোটি টাকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে ছয় কোটি টাকা অনুদান দিয়েছে ইউনিলিভার বাংলাদেশ লি. এবং মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড। গতকাল মঙ্গলবার মন্ত্রণালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হকের হাতে ইউনিলিভার বাংলাদেশের পক্ষে পরিচালক (অর্থ) জাহিদুল হক মালিথা ও মেঘনা পেট্রোলিয়ামের পক্ষে উপমহাব্যবস্থাপক সেলিম হায়দার নিজ নিজ প্রতিষ্ঠানের গত এক বছরের লভ্যাংশের নির্ধারিত অংশের চেক হস্তান্তর করেন। ইউনিলিভার বাংলাদেশ ৪ কোটি ৬৯ লাখ এবং মেঘনা পেট্রোলিয়াম ১ কোটি ৩২ লাখ টাকা দিয়েছে। গতকাল পর্যন্ত ৭৩টি কোম্পানি তহবিলে ২০১ কোটি টাকা জমা দিয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার।