শ্রমিক-চাঁদাবাজ সংঘর্ষে ওসিসহ ছয়জন আহত, গ্রেপ্তার ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদা তোলার কারণে জয়পুরহাট মোটরশ্রমিক ইউনিয়নের সহসম্পাদক প্রহূত হওয়ার ঘটনায় দুই পক্ষের সংঘর্ষে ওসিসহ ছয়জন শ্রমিক আহত হয়েছেন। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করে গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গত সোমবার রাতে পাঁচবিবিতে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও শ্রমিকেরা জানান, গত সোমবার সন্ধ্যা সাতটার দিকে পাঁচবিবি তিনমাথা এলাকায় অটোরিকশা শ্রমিক লীগের সদস্য মাসুম ও মোস্তাকিম সিএনজি চালকের কাছ থেকে চাঁদা আদায় করায় জয়পুরহাট মোটরশ্রমিক ইউনিয়নের সহসম্পাদক ইকবাল হোসেন তাঁদের চড়-থাপড় মারেন। উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক আবু সাঈদ আল মাহবুব তাঁর দলবল নিয়ে ইকবালের কাছে ঘটনাটি জানতে চান। এ নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় পাঁচবিবি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও পৌর কাউন্সিলর আবদুল হান্নান নেতৃত্বে একদল সন্ত্রাসী শ্রমিক নেতা ইকবাল ও শ্রমিক সাগরের ওপর হামলা চালিয়ে তাঁদের মারাত্মক জখম করেন। মারপিটের খবর পেয়ে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনমাথা মোড়ে রাস্তার ওপর এলোপাতাড়ি গাড়ি রেখে অবরোধ সৃষ্টি করেন শ্রমিকেরা।কিছুক্ষণ পর শ্রমিকেরা তিনমাথা মোড়ের দেওয়ান হোটেলে বসে থাকা আবু সাঈদ আল মাহবুব চন্দন ও আবদুল হান্নানের ওপর হামলা চালান। থানার ওসি আহসানুল হক বাধা দিতে গেলে শ্রমিকদের রডের আঘাতে তিনি আহত হন। রাতেই জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস ও পুলিশ সুপার হামিদুল আলম শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনায় সাত দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে শ্রমিকেরা অবরোধ তুলে নেয়।