শ্রমিক চাকরিচ্যুত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা শিল্পাঞ্চলের রামারবাগ এলাকায় অবস্থিত রপ্তানিমুখী প্রতিষ্ঠান মেট্রো নিটিং অ্যান্ড ডাইংয়ের ২৭৭ জন শ্রমিককে গতকাল মঙ্গলবার চাকরিচ্যুত করা হয়েছে। শ্রম আইন অনুযায়ী পাওনা পরিশোধ করে তাঁদের চাকরিচ্যুত করা হয়। গতকাল দুপুরে শহরের চাষাঢ়া শ্রমকল্যাণ কার্যালয়ে শ্রম আইনের ২৬/১ ধারা অনুযায়ী গত মাসের বেতন, অতিরিক্ত কাজের বিল, চার মাসের মূল বেতন বাবদ ওই শ্রমিকদের ৭৪ লাখ ৮৪ হাজার ৮০০ টাকা দিয়ে চাকরিচ্যুত করা হয়।