শ্রমিক ছাঁটাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের রপ্তানিমুখী সুপ্রিম নিটওয়্যার লিমিটেড নামের একটি পোশাক কারখানার ১২৭ জন শ্রমিককে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাঁটাই করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ছাঁটাই করা ১০০ শ্রমিককে তাঁদের পাওনা বুঝিয়ে দেওয়া হয়েছে। তবে ২৭ জনের নামে মামলা থাকায় তাঁরা পাওনা নিতে আসেননি। শিল্প পুলিশ-৪ নারায়ণগঞ্জের পরিচালক পুলিশ সুপার সানা শামীনুর রহমান বলেন, ‘ওই কারখানায় শ্রমিকেরা ঈদের আগে হালকা ভাঙচুর ও মারামারি করেছেন। ঈদের পরও কারখানায় ছোটখাটো ঘটনা ঘটেছে। দুটি ঘটনার জের ধরে ১২৭ শ্রমিককে ছাঁটাই করেছে কর্তৃপক্ষ। তাঁদের পাওনা বুঝিয়ে দেওয়া হয়েছে। শুনেছি ১৫ জন শ্রমিকের পাওনা এখনো বাকি আছে।’