শ্রমিক ছাঁটাই বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রমিক ছাঁটাই ও নির্যাতন বন্ধ এবং সাপ্তাহিক এক দিনের ছুটি নিশ্চিত করার দাবি করেছেন বরিশাল মহানগরের দোকানের কর্মচারীরা। দাবি আদায়ে নগরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন তাঁরা। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় মহানগর দোকান কর্মচারী ইউনিয়নের উদ্যোগে নগরের চকবাজার এলাকায় ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মহানগর দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি স্বপন দত্তের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন মিজানুর রহমান, দেওয়ান আবদুর রশিদ, মনীষা চক্রবর্তী প্রমুখ। বক্তারা বলেন, দোকানমালিকেরা কথায় কথায় কর্মচারীদের ছাঁটাই করছেন। অকারণে মারধর ও শারীরিক নির্যাতন চালান। তুচ্ছ অজুহাতে বেতন-ভাতা বন্ধ করে দেন। মালিকদের এ ধরনের অত্যাচার বন্ধসহ শ্রমিকদের নিয়মিত সাপ্তাহিক ছুটি নিশ্চিত করার দাবি জানান তাঁরা।