শ্রমিক ছাঁটাই বন্ধের দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রমিক ছাঁটাই-নির্যাতন বন্ধ, নিম্নতম মজুরি বাস্তবায়ন, সোয়েটারসহ উত্পাদনভিত্তিক (পিস রেট) মজুরি শ্রমিকদের ৮০ শতাংশ বৃদ্ধি করা এবং অগণতান্ত্রিক শ্রম আইন বাতিলের দাবিতে মানববন্ধন করেছে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখা।
গতকাল বুধবার সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট জেলা সভাপতি সেলিম মাহমুদ।