শ্রমিক দগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় গতকাল সোমবার একটি কারখানার ছাদে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে মহিন (২৮) নামের এক শ্রমিক অগ্নিদগ্ধ হয়েছেন। দুপুরে ফতুল্লার আল-আমীনবাগ টাগারপাড় লালপুর এলাকায় অবস্থিত এস এম ফ্যাশন প্রিন্ট কারখানার পঞ্চম তলার ছাদে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কালার মাস্টার মো. জামাল জানান, দুপুরে ওই ছাদের একটি লোহার পাইপে ওয়েল্ডিং করার সময় অসাবধানতাবশত ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের তারের সঙ্গে পাইপটি জড়িয়ে যায়। এতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে মহিনের পুরো শরীর ও মুখমণ্ডল পুড়ে যায়।