শ্রমিক দলের সম্মেলন, প্রতিবাদ করায় হামলা
নারায়ণগঞ্জে শ্রমিক দলের জেলা কমিটির সমেঞ্চলনে কেন্দ্রীয় নেতাদের সামনেই এক পক্ষের ওপর অন্য পক্ষের হামলার ঘটনা ঘটেছে। হামলায় জেলা শ্রমিক দলের প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম কাদিরসহ পাঁচজন আহত হয়েছেন।
শহরের মাসদাইর তালা ফ্যাক্টরি এলাকায় গতকাল শনিবার দুপুরে জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সহসম্পাদক তৈমুর আলমের বাসভবনে এ ঘটনা ঘটে। তৈমুর আলমের বাসার নিচতলায় মজলুম মিলনায়তনে ওই সমেঞ্চলনের আয়োজন করা হয়।
গোলাম কাদির অভিযোগ করেন, শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আবুল খায়ের খাজা এবং জেলা বিএনপির সভাপতি তৈমুর আলমের নির্দেশেই তিনি (গোলাম কাদির) ও তাঁর সহকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। তা ছাড়া, এ সম্মেলন স্থগিত করতে আদালতে একটি মামলা চলছে। ওই মামলা উপেক্ষা করে গতকাল সমেঞ্চলন আহ্বান করা হয়, যা সম্পূর্ণ অবৈধ।
তবে তৈমুর আলম বলেন, ‘সমেঞ্চলন স্থগিত রাখতে আদালত কোনো নির্দেশ দেননি। আদালত আমাদের কারণ দর্শাতে বলেছিলেন। আমরা কারণ জানিয়েছি। তা ছাড়া, শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটি গতকালের সম্মেলন করার নির্দেশ দিয়েছে। আমরা সেই অনুযায়ী সমেঞ্চলনের আয়োজন করেছি।’
এলাকাবাসী সূত্র জানায়, গতকাল সকালে সম্মেলনের প্রতিবাদ জানাতে তৈমুর আলমের বাসায় যান গোলাম কাদির ও তাঁর সহকর্মীরা। দুপুরে আবুল খায়ের খাজা সমেঞ্চলনস্থলে উপস্থিত হলে সমেঞ্চলন স্থগিতের দাবিতে গোলাম কাদির ও তাঁর অনুসারী নেতা-কর্মীরা স্লোগান দেন। এ সময় তৈমুর আলম আবুল খায়ের খাজাকে বাড়ির ভেতরে নিয়ে যান। এর পরই গোলাম কাদিরের ওপর হামলা শুরু হয়। এতে গোলাম কাদির ছাড়াও সোহরাব হোসেন, ওয়াহিদ, শহীদ হোসেনসহ পাঁচজন আহত হন।