শ্রমিক ধর্মঘটে চট্টগ্রাম বন্দরে একাংশে ২১ ঘণ্টা কাজ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের একাংশ প্রায় ২১ ঘণ্টা বন্ধ থাকার পর গতকাল মঙ্গলবার দুপুর একটা থেকে আবার কাজ শুরু হয়েছে। দুপুরের দিকে ওই অংশের পাঁচটি জাহাজে কনটেইনার ওঠানো-নামানোর কাজ চালু হয়। ‘লেসিং-আনলেসিং শ্রমিক ইউনিয়ন’ নামের একটি শ্রমিক সংগঠনের আহ্বানে গত সোমবার বিকেল চারটা থেকে শ্রমিকেরা আকস্মিকভাবে কাজ বন্ধ করে দেন।জানা গেছে, শ্রমিক ইউনিয়ন লেসিং-আনলেসিং শ্রমিকদের বেতন বাড়ানো এবং আরও বেশি শ্রমিকের কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবিতে ধর্মঘটের ডাক দেয়।চট্টগ্রাম বন্দরের পরিচালক (পরিবহন) কে এম মোয়াজ্জেম হোসাইন প্রথম আলোকে বলেন, তাঁদের দাবি মানা হয়নি। বন্দর কর্তৃপক্ষের অনমনীয় ভূমিকার কারণে শ্রমিকেরা কাজে যোগ দিতে বাধ্য হন।বন্দর সূত্র জানায়, বন্দরে আওয়ামী লীগ-সমর্থিত শ্রমিক সংগঠনগুলোর জোট চট্টগ্রাম ডক বন্দর শ্রমিক-কর্মচারী ফেডারেশনের অন্তর্ভুক্ত একটি সংগঠন হিসেবে লেসিং-আনলেসিং শ্রমিক ইউনিয়ন কাজ করছিল। কোনো পূর্বঘোষণা ছাড়া ধর্মঘট আহ্বান করায় এই শ্রমিক ইউনিয়নকে ফেডারেশন থেকে গতকাল বিকেলে বহিষ্কার করা হয়।ডক বন্দর শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সভাপতি ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ চৌধুরী লেসিং-আনলেসিং শ্রমিক ইউনিয়নকে ফেডারেশন থেকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তারা কোনো কারণ ছাড়াই ধর্মঘট ডেকেছিল।