প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে পদ্মা নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন চান মিয়া (২৭) নামে এক শ্রমিক। গত বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে ফরিদপুর সদরের ডিক্রিরচর ইউনিয়নের সিএনবি ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল শনিবার বিকেল সাড়ে চারটা পর্যন্ত খোঁজ মেলেনি ওই শ্রমিকের। চান মিয়া রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের মৃধাডাঙ্গি গ্রামের আলম মিয়ার ছেলে। তিনি বিবাহিত ও এক ছেলের বাবা। এলাকাবাসী সূত্রে জানা গেছে, চান মিয়াসহ আটজন শ্রমিক ছয় দিন ধরে সিঅ্যান্ডবি ঘাট এলাকার একটি কার্গোতে রং করার কাজ করছিলেন। বৃহস্পতিবার বিকেলে কাজ করার একপর্যায়ে তিনি পানিতে পড়ে যান। ফরিদপুর অফিস