কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পদ্মা নদীতে বালু উত্তোলন করতে গিয়ে ময়েন উদ্দিন (২২) নামে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন। গতকাল বুধবার সকাল নয়টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের কাছে ঘাটে এ ঘটনা ঘটে। ময়েন উদ্দীন একই উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর গ্রামের উমর আলীর ছেলে। l