শ্রমিক নির্যাতনের ঘটনার তদন্ত না করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম উল্টো শ্রমিক নেতাদের হুমকি দেওয়ায় মার্কিন কংগ্রেসের ছয় সদস্য উদ্বেগ জানিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠিতে এ নিয়ে উদ্বেগের পাশাপাশি পোশাকশিল্পের শ্রমিকদের সুরক্ষায় ব্যাপক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট পার্টির ছয় সদস্য জর্জ মিলার, স্যান্ডার লেভিন, এলিয়ট এঙ্গেল, জোসেফ ক্রাউলি, জেনিস শেকাউস্কি এবং গ্রেস মেং গত ৩০ জুন প্রধানমন্ত্রীশেখ হাসিনাকে এ চিঠি লিখেন।
চিঠিতে মার্কিন কংগ্রেস সদস্যরা যুক্তরাষ্ট্রেরবাজারে পণ্যের অগ্রাধিকারমূলক বাজার সুবিধা (জিএসপি) ফিরে পেতে কর্মপরিকল্পনা অনুযায়ী বাংলাদেশের নেওয়া পদক্ষেপের প্রশংসা করেন। সেই সঙ্গে গুরুত্বপূর্ণ আরও কিছু পদক্ষেপ নেওয়ার বাধ্যবাধকতার বিষয়টিও উল্লেখ করেন। বিশেষ করে পোশাক কারখানায় ট্রেড ইউনিয়ন নিবন্ধনের সংখ্যা বাড়লেও শ্রমিক নেতাদের ওপর হুমকি ও নির্যাতন বেড়ে যাওয়ার প্রসঙ্গটি তোলেন। কারণ এটি মার্কিন কংগ্রেসসহ যুক্তরাষ্ট্র সরকারকে গভীরভাবে উদ্বিগ্ন করে তুলেছে।
বাণিজ্যমন্ত্রীতোফায়েল আহমেদ ও বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলামের সঙ্গে সাম্প্রতিক আলোচনার প্রসঙ্গ টেনে মার্কিন কংগ্রেস সদস্যরা বলেন, ‘এ প্রবণতায় আমাদের উদ্বেগের বিষয়টি তাদের জানিয়েছি। আমরা আশা করি, আপনি ও বাণিজ্যমন্ত্রীসহআপনার সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তারা এ ব্যাপারে হস্তক্ষেপকরে এ ধরনের হুমকি ও সহিংসতার প্রবণতা যে সহ্য করা হবে না সেটি নিশ্চিত করবেন।’
মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট দলীয় ছয় সদস্য বলেন, ‘যুক্তরাষ্ট্রসফরের সময় বাংলাদেশ প্রতিনিধিদল শ্রমিকদের ওপর সহিংসতার ব্যাপারে আমাদের কাছে তথ্য চেয়েছেন। এ ধরনের কোনো ঘটনা ঘটলে সরকার দ্রুত পদক্ষেপ নেবে বলে তাঁরা আমাদের আশ্বস্ত করেছেন। অথচ শ্রমিক নেতাদের ওপর ভয়-ভীতি প্রদর্শনের বিষয়টি তদন্ত না করে বাণিজ্যমন্ত্রীও বিজিএমইএ সভাপতি তাঁদের হুমকি দিচ্ছেন। গত সপ্তাহে এ ধরনের খবর পড়ে আমাদের বিস্ময়ের মাত্রাটা কী হতে পারে আশা করি আপনি তা কল্পনা করতে পারেন।’
প্রধানমন্ত্রীকেলেখা চিঠিতে মার্কিন কংগ্রেস সদস্যরা আশা প্রকাশ করেছেন, শ্রমিকদের হুমকি ও নির্যাতনের যেসব ঘটনা সরকারের নজরে আনা হয়েছে, তা তদন্তে প্রধানমন্ত্রী যথাযথ পদক্ষেপ নেবেন।