শ্রমিক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মালবাহী ট্রাকের চাপায় মো. জসিম মিয়া (৩৮) নামের এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও চারজন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে সাতটায় উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের আউখাব এলাকায় এ ঘটনা ঘটে। জসিম মিয়া কিশোরগঞ্জ সদর থানার জালিয়া গ্রামের বাহাউদ্দিনের ছেলে। তিনি রূপগঞ্জের রবিন টেক্স নামের একটি প্রতিষ্ঠানের শ্রমিক ছিলেন।