শ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার গোমদণ্ডী এলাকায় চলন্ত পিকআপ থেকে পড়ে মো. সাজু (২৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল বুধবার সকাল নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. হামিদ জানান, সাজু রেলওয়েতে শ্রমিকের কাজ করতেন। কাজের উদ্দেশে পিকআপে করে চট্টগ্রাম থেকে ঢাকায় যাচ্ছিলেন তিনি। পথে খোলা পিকআপ থেকে তিনি পড়ে যান। গুরুতর আহত অবস্থায় পিকআপের অন্য যাত্রীরা তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর বাড়ি বগুড়া জেলার কাহালু থানার জামাইপাড়া এলাকায়।