প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের টঙ্গীর আউচপাড়া এলাকার বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস কারখানার ভবনে কাজ করতে গিয়ে গতকাল রোববার দুপুরে নিচে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিক হলেন টাঙ্গাইলের মির্জাপুর থানার বন্যাতলি গ্রামের পরিতোষ সরকারের ছেলে হারাধন সরকার (২৫)। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ওই কারখানার মেকানিক হিসেবে কাজ করতেন হারাধন সরকার। গতকাল দুপুরে তিনি দোতলায় দাঁড়িয়ে কাজ করার সময় নিচে পড়ে যান।