শ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টঙ্গীর ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানার ছয়তলা ভবনের ছাদে শেড নির্মাণের সময় নিচে পড়ে গতকাল বৃহস্পতিবার সকালে এক শ্রমিক নিহত হয়েছেন। তাঁর নাম আবুল হোসেন (৩২) বলে জানা গেলেও বিস্তারিত পরিচয় জানা যায়নি। নির্মাণকাজের সহকারী ঠিকাদার আমজাদ হোসেন জানান, টঙ্গীর চেরাগআলী এলাকায় ওই কারখানার শেড নির্মাণের জন্য ছয়জন শ্রমিক নিয়োজিত ছিলেন। কাজ করার একপর্যায়ে সকাল ১০টার দিকে দড়ি ছিঁড়ে গিয়ে ছয়তলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে যান আবুল। তাঁকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। গাজীপুর প্রতিনিধি|