শ্রমিক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী সাগর উপকূলে ফেরদৌস স্টিল নামের একটি জাহাজভাঙা কারখানায় গতকাল মঙ্গলবার স্ক্র্যাপ জাহাজের ওপর থেকে পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত মো. এনামুলের (৪০) বাড়ি ময়মনসিংহে। কারখানা সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে আটটার দিকে সহকর্মীদের সঙ্গে জাহাজের ওপরে ওঠার সময় এনামুল নিচে পড়ে যান। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান দুর্ঘটনায় শ্রমিক নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।