শ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের একটি জাহাজভাঙা কারখানায় কাজ করার সময় দুর্ঘটনায় এক শ্রমিক নিহত হয়েছেন। তাঁর নাম সাদ্দাম হোসেন (২২)। তাঁর বাড়ি নওগাঁ জেলার মান্দা উপজেলায়। গতকাল শনিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দক্ষিণ সোনাইছড়ির সাগর উপকূলে ক্রিস্টাল শিপব্রেকিং ইয়ার্ড নামের কারখানায় কাজ করতেন সাদ্দাম। সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।