শ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলায় গতকাল সোমবার পিকআপ ভ্যানের চাপায় মর্জিনা বেগম (৩০) নামের এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। উপজেলার মুলজান এলাকার মতিউর রহমানের স্ত্রী মর্জিনা ঢাকার ধামরাই উপজেলার একটি পোশাক কারখানায় কাজ করতেন। জানা যায়, মর্জিনা কর্মস্থলে যাওয়ার জন্য সকাল নয়টার দিকে মহাসড়কের মুলজান এলাকায় বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় মানিকগঞ্জ থেকে পাটুরিয়াগামী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।