শ্রমিক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের বড় কুমিরা রেলস্টেশন এলাকায় নাহার স্টিল নামের একটি কারখানার গুদামে দুর্ঘটনায় মো. বোরহান (২২) নামের এক শ্রমিক প্রাণ হারিয়েছেন। তাঁর বাড়ি কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার পশ্চিম তাওলারচর গ্রামে। এ ব্যাপারে সীতাকুণ্ড থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল্লাহ জানান, গতকাল শনিবার ভোরে ট্রাক থেকে মালামাল নামানোর সময় বৃষ্টির কারণে পা পিছলে পড়ে গুরুতর আহত হন বোরহান। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।