প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর তুরাগে গতকাল মঙ্গলবার মো. আশরাফুল (২৪) নামের এক শ্রমিক বালুভর্তি ট্রাকের চাপায় নিহত হয়েছেন। তুরাগ থানার এসআই নজরুল ইসলাম বলেন, ভোরে বালুভর্তি একটি ট্রাক তুরাগ থেকে আশুলিয়ার দিকে যাচ্ছিল। আশরাফুল ট্রাকের ওপর বসে ছিলেন। ট্রাকটি তুরাগের রোসাদিয়া নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান আশরাফুল। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আশরাফুলের গ্রামের বাড়ি কুড়িগ্রামে।